Monday, February 27, 2017

যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন

যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় একটি জুতা কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে মৃধাবাড়ির সামাদবাড়ি এলাকায় ক্লাসিক শু কোম্পানির একতলা টিনশেড ওই কারখানায় আগুন লাগে।
শ্রমিকরা জানান, আগুন যখন লাগে তখন ভেতরে শ’ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ‌্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

No comments:

Post a Comment