শাহানা
কাজী। বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী। টরেন্টোর ইয়র্ক
বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন। এছাড়া কানাডার সঙ্গীত
প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অব মিউজিক’ থেকে সঙ্গীতের ওপর শিক্ষা নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে সঙ্গীতের পাশাপাশি তিনি টরন্টোর একটি আইটি প্রতিষ্ঠানে
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। গেল বছর বেশ ব্যস্ততায় কেটেছে তার।
কানাডার টরন্টো থেকে প্রকাশিত তার ‘ভালোবাসার কথা’ শীর্ষক প্রথম একক
অ্যালবামটির কিছু গানের ভিডিও গত বছর প্রকাশ করা হয় তার সোশ্যাল মিডিয়া
সাইটে। এর মধ্যে অনুশোচনা, পুড়ে পুড়ে খাঁটি এবং ভালোবাসার কথা শীর্ষক গান
তিনটি বেশ জনপ্রিয়তা পায়।
অনুশোচনা গানটি প্রচার করা হয় বাংলাদেশী বিভিন্ন
টিভি চ্যানেলে। এ প্রসঙ্গে শাহানা কাজী বলেন, ‘নিজের গান করার পাশাপাশি
বলিউডের সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে
লাইভ পারফর্ম করার সুযোগ হয়েছে। এছাড়া পাকিস্তানের আতিফ আসলামের সঙ্গেও
কনসার্ট করা হয়েছে টরন্টোর হারশি সেন্টারে। বলিউডের সঙ্গীত আইকন মিকা
সিংয়ের সঙ্গেও গান করার প্রস্তাব পেয়েছি। আশা করছি সবগুলো কাজ নিয়ে
দর্শক-শ্রোতাদের সামনে ভালোভাবেই হাজির করতে পারব।’ গেল বছরের সাফল্যের
ধারাবাহিকতায় চলতি বছর বেশ কিছু নতুন বাংলা গান (সিঙ্গেলস) প্রস্তুত করছেন
তিনি। এছাড়াও বর্তমানে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন শাহানা কাজী।

No comments:
Post a Comment