Monday, February 20, 2017

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাবেন খালেদা জিয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে ১১টায় বিএনপির শীর্ষ নেতাদের সাথে নিয়ে গুলশান কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাত ১২টা ২৫ মিনিটে শহীদ মিনারে পৌঁছে সাড়ে ১২টায় বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment