Monday, February 13, 2017

সিলেট ডিসি অফিসে ঘুষসহ আটক আজিজুর বরখাস্ত

সিলেটে দুদক টিমের হাতে ঘুষের টাকাসহ আটক ডিসি অফিসের কর্মচারী আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন থেকে এই ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গত বৃহস্পতিবার কালেক্টরেট ভবনে আজিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমান ফাঁদ মামলায় ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক হয়েছিলেন। এরপর দুদক আটক আজিজকে নিয়ে আসার সময় ডিসি অফিসে নিচতলায় কর্মচারীরা টাকাসহ আজিজকে পুলিশের কাছ থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। এসময় অভিযান পরিচালনাকারী দুদক টিমকেও দুই ঘণ্ট অবরুদ্ধ করে রাখে কালেক্টরেট ভবনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী।

No comments:

Post a Comment