রাজধানীতে
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাগর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকার
তাঁতীবাজারে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, নিহত যুবক ছিনতাইকারী চক্রের
সদস্য। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই)
আক্তারুজ্জামান জানান, গতকাল দিবাগত রাতে তাঁতীবাজার এলাকার চিত্রা সিনেমা
হলের গলিতে পুলিশের সঙ্গে সাগরের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর
আহত হন তিনি।
পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড)
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, বেশ কিছু দিন আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ
টাকা ছিনতাই করে নেওয়ার মামলার আসামি ছিলেন সাগর। তার বিরুদ্ধে একাধিক
মামলা আছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা
হয়েছে।

No comments:
Post a Comment