Saturday, February 11, 2017

সিলেটে ৩ শ্রমিক হত্যায় মামলা, গ্রেফতার ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে তিন শ্রমিক নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার একই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের জাহিদ মিয়া ও লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান। জাহিদ ওই পাথর কোয়ারীর পে-লোডার ড্রাইভার ও রাজু হেলপারের কাজ করেন।
তারা দু’জনই তিন শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত ও বিষয়টি ধামাচাপা দিতে রাতের আঁধারেই শ্রমিকদের লাশ গুমের ঘটনায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪। মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। আসামিরা হলেন- পাথর ব্যবসায়ী বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান।

No comments:

Post a Comment