সরকারের
কাছ থেকে ঋণ নিয়ে কোনো চাকরিজীবী মৃত্যু বা অক্ষমতাজনিত কারণে অবসরে গেলে
অর্থ পরিশোধ করতে হবে না। সম্প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যুর
পর ঋণ আদায়ে সংশোধিত নীতিমালার পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। সেখানে
অনাদায়ী আসল সুদ আদায়ে প্রশাসন ও ব্যয় নিয়ন্ত্রণের অতিরিক্ত সচিবকে প্রধান
করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি নিন্মলিখিত ক্ষেত্রে
সুপারিশ করবে বলে জানা গেছে। পরিপত্রে বলা হয়, ঋণগ্রহীতা সরকারি চাকরিজীবী
মৃত্যুবরণ বা অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণ করলে আসল ও সুদ মওকুফের বিষয়
কমিটি বিবেচনা করবে। তবে প্রাপ্য গ্র্যাচুইটি মৃত্যুর পূর্বে নিষ্পত্তি হলে
তাদের মওকুফ প্রস্তাব বিবেচনা হবে না। দায়দেনা গ্রস্ত, নিঃস্ব পরিবার ও
পরিজন রেখে মৃত্যু হলে সেক্ষেত্রে আসল ও সুদ মওকুফযোগ্য হবে। পরিপত্রে আরও
বলা হয়, প্রাপ্য গ্র্যাচুইটি মোট ১২ লাখ টাকা বা তার বেশি হলে সেক্ষেত্রে
আসল ও সুদ মওকুফ হবে না।

No comments:
Post a Comment