প্রথম
ভারত সফরে গিয়ে দেশটির বিপক্ষে টেস্ট খেলার আগে রোববার প্রস্তুতি ম্যাচে
মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা স্টেডিয়ামে ভারতীয় এ দলের
বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলীয় ২২ রানে
সাজঘরে ফিরে গেছেন ব্যক্তিগত চার রান কররা ইমরুল কায়েস। এরপর দলীয় ৪৪ রানে
তামিম ইকবাল ১৩ রান করে বোল্ড হন। বাংলাদেশের সংগ্রহ ৪৬/২।
সৌম্য সরকার ২৩
এবং মুমিনুল হক ১ রানে ব্যাট করছেন। দু'দিনের এই প্রস্তুতি ম্যাচে টাইগার
দলে আছেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ
রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম
রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শুভাশীষ রয়, সাব্বির রহমান, লিটন দাস,
মুমিনুল হক ও আবু জায়েদ রাহী। ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট শুরু হবে। তার
আগে সবাই নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে এই ম্যাচে।

No comments:
Post a Comment