পেশাগত
জীবনে ফরিদ আহমেদ সফল সঙ্গীত পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন অনেক আগেই।
জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র সূচনা সঙ্গীত থেকে শুরু অসংখ্য শ্রোতাপ্রিয়
গানের সৃষ্টি তার হাতে। সঙ্গীত জীবনের তিন দশক পার করে এবার নাম লেখালেন
সাহিত্য রচনায়। এবারের বইমেলায় কবি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই গুণী
মানুষ।
‘অ্যালকেমি’ নামের বইটি পরিবেশন করছে নবযুগ প্রকাশনী। মেলার ৩য় দিন
থেকে ১৬৪, ১৬৫, ১৬৬ ও ১৬৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। এ প্রসঙ্গে ফরিদ
আহমেদ বলেন, ‘ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। স্কুল, কলেজে তার
বহিঃপ্রকাশও ঘটেছিল। কিন্তু গানকে পেশা হিসেবে নেয়ার পর আর কবিতা লেখা
চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে মনের ভেতরে ক্ষুধা ছিল। আগ্রহ ছিল। সেই আগ্রহ
থেকেই জন্ম অ্যালকেমির। বইটিতে আমার সঙ্গে আরেকজন গীতিকবি ও কবি ফরিদা
ফারহানার কবিতাও থাকছে। অসংখ্য কবিতা থেকে আমার ৩৭টি কবিতাসহ মোট ৭৮টি
কবিতা পছন্দ করেছি বইটির জন্য। কবিতাগুলোতে আছে জীবন দর্শন ও রম্যতা। আছে
দেশাত্মবোধ, জীবন ও ভালোবাসার রসায়ন। আমার কবিতাগুলো সবাই পড়ে সমালোচিত
করলে আমার ভালো লাগবে।’

No comments:
Post a Comment