নারায়ণগঞ্জের
আলোচিত ৭ খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল
কবিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মাগুরা শহরের
ভায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামুল কবির মাগুরার শালিখা
উপজেলার কাতলি গ্রামের ইমারত হোসেন মোল্লার ছেলে। মাগুরার অতিরিক্ত পুলিশ
সুপার তরিকুল ইসলাম জানান,
৭ খুনের ঘটনার পর থেকে এনামুল কবির পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শালিখা থানায় আসার পর থেকে গ্রেফতারে
সোর্স নিয়োগ করা হয়। অবশেষে রোববার গোপন সূত্রে খবর পেয়ে বেলা ১১টার দিকে
শহরের ভায়নামোড় এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়। তাকে মাগুরার
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বিষয়টি
নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

No comments:
Post a Comment