ইরানের
সংসদ সদস্যরা নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট বিলের সাথে নতুন একটি
অনুচ্ছেদ পাস করেছে। এতে আমেরিকায় বসবাসরত ইরানি নাগরিকদেরকে নিজেদের দেশে
বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিলটির পক্ষে পড়েছে ১৫০ ভোট আর বিপক্ষে
পড়েছে ১৯ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এ অনুচ্ছেদের
অধীনে সংসদ সদস্যরা ইরান সরকারকে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়
এবং অর্থ মন্ত্রণালয়কে ছয় কোটি ১৭ লাখ ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে যা
আমেরিকায় বসবাসকারী ইরানি নাগরিকদের বিনিয়োগ আকষর্ণের জন্য কাজে লাগবে।
অনুচ্ছেদ পাসের পর ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেন,
ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে যে ভিসা
নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।
প্রস্তাবের উত্থাপক মোহসেন কুহকান বলেন, এ অনুচ্ছেদ পাসের মাধ্যমে ইরানের
সংসদ সারা বিশ্বকে এ বার্তা দিয়েছে যে, যেখানেই থাকুক না কেন ইরানের
প্রতিটি নাগরিককে সরকার সমর্থন দেবে। গত ২৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প ইরানসহ সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরাপ
করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, তারা এই অপমানজনক
নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া, দেশের ভেতরে ও বাইরে
বসবাসরত ইরানি নাগরিকদের মর্যাদা রক্ষার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি
ব্যবস্থা নেবে।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment