পটুয়াখালীর
রাঙ্গাবালী উপজেলায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারকে পর্নোগ্রাফি রাখার
অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার রাত ৭টায় উপজেলার
বাহেরচর বন্দরের তাইমুন ইসলাম রায়হানের মালিকানাধীন রাঙ্গাবালী কম্পিউটার
ট্রেনিং সেন্টারে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
এসময় ঐ প্রতিষ্ঠানে
পর্নোগ্রাফি রাখার অপরাধে এক হাজার টাকায় আদায় করেন ভ্রাম্যমান আদালতের
পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। আলমগীর হোসেন জানান,
রাঙ্গাবালী কম্পিউটার ট্রেনিং সেন্টারে পর্নোগ্রাফি রেখে যুবকদের কাছে
বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা
আদায় করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment