ঠোঁট
সার্জারি করিয়ে অনেক কথা শুনতে হয়েছিল বলিউড সুন্দরী আনুশকা শর্মাকে। এবার
একই কাজ করেছেন আয়েশা টাকিয়া। সালমান খানের সাথে ওয়ান্টেড করেছিলেন।
ঝুলিতে রয়েছে 'রোড'। খুব একটা ছবি না পেলেও কমপ্লান গার্ল আয়েশা বলিউডে
পরিচিত মুখ। এখন আবার তিনি অভিনয় করছেন বোরিভালি কা ব্রুস লি ছবিতে। কিন্তু
এখন আর তাকে দেখলে আগের আয়েশাকে খুঁজে পাওয়া মুশকিল।
ঠোঁটে সার্জারির পর
তাকে আর চেনাই যাচ্ছে না। তার ভক্তরাও এই লিপ সার্জারিতে খুবই অসন্তুষ্ট।
তাদের প্রশ্ন, আয়েশা তো ভালোই ছিলেন। কী এমন হলো যে, নিজের চেহারাটার
এভাবে বারোটা বাজালেন। আয়েশা এখনও এ সব সমালোচনার জবাব দেননি। সমাজবাদী
পার্টির আবু আজমির ছেলে ফারহানকে বিয়ে করেছেন আয়েশা। তিন বছরের একটি ছেলেও
রয়েছে তার।

No comments:
Post a Comment