মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি-ধমকি দিয়ে ইরানের সামরিক অগ্রগতি
থামাতে পারবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার
উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি। তিনি ফরাসি পত্রিকা
লামন্ড ও নিউজ চ্যানেল ফ্রান্স২৪’কে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ
করেন। নতুন মার্কিন প্রশাসনের হুমকিকে ইরান মোটেই তোয়াক্কা করে না- উল্লেখ
করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে নতুন কোনো অবস্থান নেননি;
বরং তিনি তার পূর্বসুরীদের ইরান বিদ্বেষী নীতি অনুসরণ করছেন মাত্র।
তবে
সাবেক প্রেসিডেন্টদের সাথে ডোনাল্ড ট্রাম্পের শত্রুতায় পদ্ধতিগত পার্থক্য
রয়েছে। বেলায়েতি বলেন, ইরানের জনগণ সমৃদ্ধ ইতিহাস ও সভ্যতার অধিকারী এবং
তারা যেকোনো চাপ মোকাবিলা করতে জানে। ইরান বিরোধী নিষেধাজ্ঞার কথা উল্লেখ
করে সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, দৃশ্যত ইরান বিরোধী নিষেধাজ্ঞা অনুমোদন
ছাড়া মার্কিন কংগ্রেস ও সিনেটের অন্য কোনো কাজ নেই। কিন্তু তারপরও এসব
নিষেধাজ্ঞা ইরানের জনগণের জীবনমানের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের
ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বেলায়েতি বলেন, তার দেশ
সম্পূর্ণ আত্মরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা ও এর পরীক্ষা
চালাচ্ছে। ট্রাম্পের হুমকির কারণে ইরান কখনোই তার প্রতিরক্ষা সক্ষমতা
বৃদ্ধির কাজ বন্ধ করবে না বলেও তিনি সতর্ক করে দেন।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment