Monday, February 13, 2017

দৃষ্টিপ্রতিবন্ধি বিশ্বকাপ জিতল ভারত

দৃষ্টিপ্রতিবন্ধিদের টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার খেতাব জিতে নিল ভারতীয়রা। রোববার চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারতীয় দল। গোটা সিরিজে তাদের শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধেই একবার হারতে হয়েছে। আর পাকিস্তান ফাইনালের আগে সিরিজের একটি ম্যাচেও হারেনি।
মাত্র ৬০ বলে অপরাজিত ৯৯ রান করে জেতার ভিত শক্তি করে দেন ওপেনার প্রকাশ জয়রামাইয়া। তার ওপেনিং পার্টনার ও অধিনায়ক অজয় কুমার রেড্ডি (৪৩)র সঙ্গে নিয়ে তিনি ১১০ রান যোগ করেন। টসে জিতে রোববার ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ২০ ওভারে ৮ উইকেটে তারা তোলে ১৯৭ রান। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ করা হয় জয়রামাইয়াকে। আর সিরিজে ৫৭০ রান করার জন্য ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বদর মুনির।

No comments:

Post a Comment