উপকুলীয় প্রতিনিধি ঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি থেকে সাগরে জলদস্যুদের ডাকাতি হওয়া ফিশিং বোটের ডাকাতি করা চোরাই মাল জব্দ করেছে পুলিশ। স্থানিয় প্রত্যক্ষদর্শী জনতা জানান, গত ১৭ ফেব্রোয়ারী
আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস. আই হারুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কালারমারছড়া নোনাছড়ি এলাকার জলদস্যু রশিদ ডাকাতের বাড়ী থেকে সাগরের ফিশিং বোট ডাকাতি করা ৮ বস্তা জাল, ১৬/১৭টি প্লাস্টিকের ড্রাম ভর্তি জালানী তৈল, ২ বস্তা রশি সহ আনুমানিক ৬/৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করে কালারমারছড়া পুলিশ ফাঁড়ীতে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ইতিপুর্বে রশিদ ডাকাত সাগর থেকে প্রায় সময় সাগর থেকে জাল, জালানী তৈল, রশি ও বোটের মেশিং ইত্যাদি বাড়ী নিয়ে এসে বিক্রি করে দেয়। জানের ভয়ে কেউ বলার সাহস পায়না। দীর্ঘদিন ধরে রশিদ ডাকাতের নেতৃত্বে একদল জলদস্যু সাগরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বলে জানান বদরখালী বোট মালিক সমিতির সদস্য শফি আলম। এ বিষয়ে, কালারমারছড়া পুলিশ ফাড়ীর আইসি এসআই হারুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেঃ সন্ধ্যা ৭টার দিকে নোনাছড়ি এক বাড়ী থেকে জাল , জালানী তৈল ও রশি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত পুর্বক এগুলোর বিষয়ে ব্যাবস্থা করা হবে। প্রকৃত মালীক না পেলে কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে। এলাকার আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন চৌকস এ পুলিশ কর্মকর্তা।

No comments:
Post a Comment