গত
গ্রীষ্মকালীন রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে মেডেল জিতেছেন প্রথম
মুসলিম নারী অ্যাথলেট ইবতিহাজ মোহাম্মদ। তাকে সম্প্রতি বিনা কারণে ধরে নিয়ে
গিয়েছিল মার্কিন শুল্ক কর্মকর্তারা। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে তাকে
ধরে নিয়ে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ তারা এর কোনো কারণ ব্যাখ্যা করেনি।
ইবতিহাজের জন্ম নিউজার্সিতে। ডিউক ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন।
অলিম্পিকে তিনি ফেন্সিং (তলোয়ার খেলা) এ ব্রোঞ্জপদক জিতেছিলেন। তাছাড়া
যুক্তরাষ্ট্রের তিনিই প্রথম হিজাব পরে অলিম্পিক ইভেন্টে অংশ নিয়েছিলেন।
শিকাগো ট্রিবিউন এবং ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন
অনুযায়ী,
ইবতিহাজ বলেননি তাকে ধরে নিয়ে কোথায় রাখা হয়েছিল। তাছাড়া
প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিমবিরোধী নির্বাহী আদেশের আওতায় তিনি পড়েছেন কি
না সে ব্যাপারেও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ক্যালিফোর্নিয়াতে একটি
অনুষ্ঠানে ইবতিহাজ শিকাগো ট্রিবিউনকে বলেন, 'আমি তোমাকে বলতে পারব না কেন
এটি হলো। কিন্তু আমি জানি আমি একজন মুসলিম, আমার একটি আরবি নাম আছে। যদিও
আমি টিম ইউএসএর প্রতিনিধিত্ব করি এবং অলিম্পিকে একটা পদক আছে- কিন্তু এসব
কিছুই আপনার ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে না।' তারপরও তিনি
যুক্তরাষ্ট্রের ব্যাপারে ইতিবাচক ভাবনাই ভাবতে চান।

No comments:
Post a Comment