Thursday, February 2, 2017

১০১ জাহাজভাঙ্গা শ্রমিকের মধ্যে ৩৩ জন অ্যাজবেসটসিসে আক্রান্ত

বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি ) ’র পক্ষ থেকে এক গবেষণা জানান হয়েছে যে, ১০১ জন জাহাজভাঙ্গা শ্রমিকের মধ্যে ৩৩জন মারাত্বক অ্যাজবেসটসিস রোগে আক্রান্ত। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ এতথ্য তুলে ধরা হয়।
আন্তর্জাতক অ্যাজবেসট বিশেষজ্ঞ ড. মুরালি ধর, ওশি’র চেয়ারপারসন সাকি রিজওয়ানা,ভাইস চেয়াপারসন ড. এস এম মোর্শেদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানান হয় যে, জাহাজভাঙ্গা শ্রমিকদের ওপর অ্যাজবেসটসের ক্ষতিকর প্রভাব বিষয়ক একটি স্বাস্থ্য সমীক্ষা পরিচালনা করে এসব তথ্য পেয়েছে। দুই ধাপে পরিচালিত ঔই সমীক্ষায় ১০১ জন শ্রমিকের ওপর গবেষণা চালিয়ে অ্যাসবেসটসের ক্ষতিকর প্রভাবের মাত্রা যাচাই করা হয়। এতে জানান হয় যে, ১০১ জন শ্রমিকরে ওপর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এবং তাদের মধ্যে ৩৩জনের শরীরে অ্যাজবেটসের উপস্থিতি পাওয়া গেছে।
৮ জনের শরীরে ৬০ শতাংশের বেশি অ্যাজবেসটসের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতক অ্যাজবেসট বিশেষজ্ঞ ড. মুরালি ধরের নেতৃত্বে আট সদস্যের একটি গবেষণা দল চিকিৎসা এবং সংশ্লিস্ট রোগ নির্ণয় কর্মপরিচালনা করেন। এ দলে ছিলেন পাঁচজন চিকিৎসক এবং তিনজন সহযোগি গবেষক। চিকিৎসকরা হলেন ডা. আহাদ,ডা. শুভ্র এবং ডা. তপন। গবেষণা সহকারী হলেন মোঃ সাজ্জাদ কবির ভুইয়া,সাইফুল মাহমুদ এবং লায়লা সিদ্দিকা। অ্যাজবেসটিস রোগে আক্রান্ত রোগীদের স্পাইরোমিট্ট এবং নেবুলাইজেশন ট্রিটমেন্ট দেয়া হয় এবং সাপ্তাহিক চেক-আপের পরামর্শ দেয়া হয়। প্রতিমাসে রোগীদের ফুসফুস পরীক্ষারও পরামর্শ দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলন জানান হয়।

No comments:

Post a Comment