পদ্মা
সেতু প্রকল্পে দুর্নীতির অপপ্রচারের বিষয়ে তদন্তে কেন কমিশন গঠন করা হবে
না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কাজী রেজা-উল
হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
রুলে ষড়যন্ত্রে যুক্তদের কেন বিচারের
মুখোমুখি করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগ সচিব ও
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
কমিশন গঠনে পদক্ষেপ বিষয়ে ৩০ দিনের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।
মন্ত্রিপরিষদ সচিবকে এটি জানাতে বলা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির
অপপ্রচার নিয়ে কয়েকটি দৈনিকের প্রতিবেদন নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত
রুলসহ এ আদেশ দেন।

No comments:
Post a Comment