Thursday, February 9, 2017

রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালক গ্রেফতার

প্লট জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইকবাল উদ্দিন চৌধুরীকে গুলশানের বাসা থেকে ও পরিবাগের ফ্ল্যাট থেকে সৈকত আলীকে গ্রেফতার করে (দুদক) দুর্নীতি দমন কমিশন। দুদকে জনসংযোগ কর্মকর্তা জানান, বুধবার দুদকের একজন কর্মকর্তা বাদী হয়ে মতিঝিল থানায় এ সংক্রান্ত মামলাটি করেন। মামলার অভিযোগ তদন্ত করতেই আজ ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment