গানের
তালে তালে নাচে এমন একটি গাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রীষ্মপ্রধান
এশীয় অঞ্চলে জন্মানো এ উদ্ভিদটি ‘সিনাফোর প্লান্ট’ নামে পরিচিত। আবার এটিকে
অনেকেই অপরাজিতা নামে ডাকেন। সঙ্গীতের প্রতি দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে
পাওয়া দুষ্কর। ছোট-বড় সবাই সঙ্গীতের প্রতি অনুরক্ত। সুর-তালের মোহময় ছন্দে
সবাই মেলাতে চায় তাল। কিছু পশুপাখিকেও দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে
উঠতে। কিন্তু গাছ! হ্যাঁ, এমনই গাছের সন্ধান পাওয়া গেছে।
আপনি জেনে অবাক
হবেন, গান বাজলেই থরথর করে কাঁপতে শুরু করে গাছটি। দেখে মনে হবে যেন নাচছে।
তবে বিজ্ঞানীরা সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এ নাচের রহস্য আজও ভেদ
করতে পারেননি। তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর রহস্য উদ্ঘাটনের
জন্য। এ উদ্ভিদটি বাংলাদেশেও প্রচুর জন্মে। আবার প্রতিবেশী ভারত, চীন,
পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও জন্মে এ উদ্ভিদটি। তবে গাছটির ভিন্ন
ভিন্ন নাম রয়েছে।

No comments:
Post a Comment