ইউরোপের
বিভিন্ন দেশগুলির আগামী ৩০ বছরের মধ্যে গৃহযুদ্ধের অভিজ্ঞতা হতে চলেছে।
এমনই মন্তব্য করেছেন বেলজিয়ামের ‘ব্রাসেলস ফ্রি ইউনিভারসিটি’র ঐতিহাসিক
ডেভিড এঞ্জেলস। এই নিয়ে তার একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানেই তিনি
বলেছেন, আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাঁধবে। ইউরোপ
মহাদেশ ও রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে তুলনা করে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, “২০ থেকে ৩০ বছরের মধ্যে গৃহযুদ্ধের পর ইউরোপ হবে স্বৈরশাসক
শাসিত অথবা সাম্রাজ্যবাদী রাষ্ট্র।আমি ধারণা করি, গৃহযুদ্ধ হবে এবং এর ফলে
ইউরোপ সামাজিক ও রাজনৈতিক সংস্কার আনতে বাধ্য হবে, তা আমরা পছন্দ করি আর
নাই করি- যেমনটি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম বছরে রোমান সাম্রাজ্য পতনের
মধ্যে দিয়ে।” বিষয়টির ব্যাখ্যা করে ঐতিহাসিক এঞ্জেলস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও
জুলিয়াস সিজারের মধ্যে এত ব্যাপক এবং এত নিশ্চিত সামঞ্জস্য রয়েছে যে, গত
কয়েক দশক ধরে তার উপস্থিতি দেখা যাচ্ছে, পুরো বিষয়টির ব্যাখায় করে জানান
এঞ্জেলস। তিনি বলেন যে রোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে যে কারণ গুলি ছিল
সেগুলো ইউরোপীয় ইউনিয়নেও রয়েছে। এখন দেখার ৩৭ বছরের এই ঐতিহাসিকের ভবিষ্যৎ
বাণী ঠিক হয় কি না।

No comments:
Post a Comment