ডারবানে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে স্বাগতিক
দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস ও মিলারের সেঞ্চুরির উপর ভর করে তাদের জয় এসেছে
১২১ রানে। টসে জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ডু
প্লেসিসের ১০৫ ও মিলারের ১১৭ রানসহ তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩০৭।
শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমাল পান ২টি উইকেট। এছাড়া নুয়ান কুলাসাকারা, ধনঞ্জয়
ডি সিলভা, লক্ষণ সানদাকান ও সাচিথ পাথিরানা পান ১টি করে উইকেট। জবাবে ৩০৮
রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.৬ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ততক্ষণে দিনেস চান্দিমলের সর্বোচ্চ ৩৬ রানসহ তাদের মোট সংগ্রহ দাঁড়ায় মাত্র
১৮৬। ফলে বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এ জয়ের ফলে পাঁচ
ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল এবি ডি ভিলিয়ার্সের দল। দক্ষিণ আফ্রিকার
ইমরান তাহির, পার্নেল ও জেপি দুমিনি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা
নির্বাচিত হন ডু প্লেসি।

No comments:
Post a Comment