ঢাকার
আশুলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত
হয়েছেন তিনজন। নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩০)। আজ বুধবার ভোররাত
চারটার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, মাহবুবুর
রহমান, তাঁর স্ত্রী আসমা বেগম ও তাঁদের কিশোরী মেয়ে মেহরুন। এই পরিবারটির
স্বজন বাবুল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভোররাতে
মাহবুবুরের টিনশেড ঘরে রাসেল নামের প্রতিবেশী এক তরুণ ঢুকে পড়েন। তাঁকে
বাবুল দেখে ফেলায় রাসেল ধারালো অস্ত্র দিয়ে বাবুলসহ অন্যদের আঘাত করেন। এতে
চারজন আহত হন। রাসেল পালিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে বাবুল মারা যান।
পুলিশ জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা ও মাকে আটক করা
হয়েছে।

No comments:
Post a Comment