ফুটওভার
ব্রিজ ব্যবহার না করা এবং যত্রতত্র রাস্তা পারাপারের কারণে রাজধানীর
কাকলীতে ৮৬ পথচারীকে চার হাজার ৩২০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক
পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বেলা ১১টা থেকে
১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন ঢাকার নির্বাহী
ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
এ সময় ট্রাফিক উত্তরের উপকমিশনার প্রবীর কুমার
রায়, গুলশান ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজমুল আলম,
নুসরাত জাহান মুক্তা, ট্রাফিক উত্তরের অতিরিক্ত উপকমিশনার খোরশেদ আলম
প্রমুখ উপস্থিত ছিলেন। উপকমিশনার প্রবীর কুমার রায় জানান, ফুটওভার ব্রিজ
ব্যবহারে জনগণকে সচেতন করার লক্ষ্যে কাকলী ক্রসিং এলাকায় এ অভিযান চালানো
হয়। ট্রাফিক আইন ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment