কুল
পড়ুয়া শিশুদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং এর উপর প্রাথমিক জ্ঞান অর্জনের
লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘কোডিং ফর কিডস’ শীর্ষক দুই ঘণ্টাব্যাপী কোডিং
কর্মশালার আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ।
আগামী ৩ ফেব্রুয়ারি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) 'বেসিস সফট
এক্সপো-২০১৭' এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের সবকটি
স্কুলের ১ম-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কর্মশালাটি উন্মুক্ত থাকবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম। অন্যান্যর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক
বনমালি ভৌমিক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক
শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও পরিচালক (পলিসি ও অপারেশনস) আবদুর রব
উপস্থিত থাকবেন।
প্রায় চারশ' জন শিক্ষার্থীকে নিয়ে কর্মশালাটি সকাল সাড়ে
১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালনা করবেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের
দক্ষিণ এশিয়া অঞ্চলের নিউ মার্কেট বিভাগের ডেভেলপার এক্সপিরিয়েন্স লিড
ওয়েলিংটন পেরেরা। এই কোডিং সেশন সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের
ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, 'অ্যাক্সেনচিওর এর সাম্প্রতিক
এক জরিপের তথ্য অনুযায়ী, আগামী ২০২০ সালের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতিতে
প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলার যোগ করবে ডিজিটাল প্রযুক্তি।' তিনি বলেন,
শিশুদের জন্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন কিছুটা কঠিন, তবে প্রযুক্তি
খাতে অপার সম্ভাবনার সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি।
প্রযুক্তি-নির্ভর বিশ্ব গড়তে কম্পিউটার বিজ্ঞান ও কোডিং-এর উপর প্রাথমিক
ধারণা দরকার। বেসিস সফট এক্সপো ২০১৭ শেষ হবে ৪ ফেব্রুয়ারি। মাইক্রোসফট
বাংলাদেশ লিমিটেড এতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিয়েছে।

No comments:
Post a Comment