দীর্ঘদিন
ধরে টিভি নাটকে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয়শৈলী দিয়ে
তারকার তকমা পেয়েছেন অনেক আগেই। সেই সঙ্গে নির্মাণে যথেষ্ট দক্ষতার পরিচয়
দিয়েছেন তিনি। ক্যামেরার পেছনে কাজ করতে গিয়ে এখন পুরোদস্তুর নির্মাতাও মীর
সাব্বির। নাটকের নির্মাতা হিসেবে বেশ সাড়া জাগালেও এখনও চলচ্চিত্র
নির্মাণে দেখা যায়নি তাকে। এবার এ শূন্যস্থান পূরণ করতে নামছেন তিনি। এ
প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘টিভি নাটকে দীর্ঘদিন ধরেই কাজ করছি।
সামনে-পেছনে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তবে সেটা একটি চলচ্চিত্র
নির্মাণের জন্য এতদিন যথেষ্ট মনে করিনি। অবশ্য এখন সময় হয়েছে। চলচ্চিত্র
নির্মাণ নিয়ে অনেকটাই এগিয়েছি। আশা করছি, এ বছরই কাজে নামতে পারব।’
প্রসঙ্গত, সম্প্রতি মীর সাব্বির অভিনীত তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা
এমনই হয়’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত
হয়েছে। এর আগে ‘কি জাদু করিলা’ ও ‘এক কাপ চা’ নামের আরও দুটি ছবিতে অভিনয়
করেছিলেন তিনি।

No comments:
Post a Comment