অস্ট্রেলিয়ার
মেলবোর্নে শপিং মলের উপর ভেঙে পড়ল বিমান। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মেলবোর্নের এসেনডন থেকে কিংস আইল্যান্ড যাচ্ছিল ব্যক্তিগত চার্টার্ড
বিমানটি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এসেনডন বিমানবন্দর থেকে
উড্ডয়নের পরে সেটি কাছেই একটি শপিং মলের উপর ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়
শপিং মল এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ি।
জনবহুল রাস্তায় ছিটকে পড়ে বিমানের
যন্ত্রাংশ। তবে ঘটনার সময় শপিং মলটি খোলা ছিল না। প্রশাসন সূত্রে খবর, ভেঙে
পড়ার আগে বিমানটি জরুরি বার্তা পাঠায়। ইঞ্জিনে ত্রুটির কারণেই দুর্ঘটনা
বলে প্রাথমিক তদন্তে অনুমান। ধারণা করা হচ্ছে বিমানের কেউ বেঁচে নেই।
সূত্র: বিবিসি

No comments:
Post a Comment