মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন দেয়ায় দীর্ঘ সংসার
জীবনের ইতি টানলেন এক নারী। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায রাজ্যে।
নির্বাচনে ট্রাম্পকে অনেকের সমর্থন দেয়া না দেয়া এবং যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হওয়ার পরও তার বিষয়ে বিভিন্ন ধরনের বিতর্ক চললেও ডিভোর্সের
ঘটনা ঘটেছে এই প্রথম। ট্রাম্পকে ভোট দেয়ায় ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি
টেনেছেন গেইল ম্যাককরমিক নামের ৭৩ বছর বয়সী এক নারী। সংবাদমাধ্যম দ্য
ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে বলছে, গেইল ম্যাককরমিক ক্যালিফোর্নিয়ার
একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী।
মিস ম্যককরমিক জানিয়েছেন, গত বছর তার স্বামী
বন্ধুদের সাথে আড্ডা ও মধ্যাহ্নভোজের সময় ট্রাম্পকে ভোট দেয়ার পরিকল্পনা
করেছেন বলে জানান। স্বামীর মুখে একথা শুনে হতবাক হয়ে যান ম্যাককরমিক! কারণ
ট্রাম্পের প্রতি স্বামীর সমর্থনকে 'বিশ্বাসঘাতকতা' হিসেবেই দেখেছেন তিনি।
গেইল ম্যাককরমিক বলছেন, 'ভাবতেই পারছিলামনা সে ট্রাম্পকে ভোট দেবে। মনে
হচ্ছিলো নিজেই নিজেকে বোকা বানিয়ে ফেললাম! এতগুলো বছর এক ছাদের নিচে থেকে
এরকম কোন অভিজ্ঞতার মুখে পড়িনি। সেসময় আমার উপলব্ধি হলো বিয়ের পর আসলেই
কত কিছু বদলে গেছে। কম বয়সে অনেক কিছু কখনও মেনে নিতাম না, অথচ বিয়ের পর
সেসব অনেক কিছুই গ্রহণ করে এসেছি আমি! মনে হলো সব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি
উপস্থাপন করতে হবে। তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।"
সূত্র : বিবিসি
সূত্র : বিবিসি

No comments:
Post a Comment