Monday, February 20, 2017

কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ উপ নির্বাচন ৩০ মার্চ

আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন‌্য আসনে ৩০ মার্চ উপ নির্বাচন হবে। নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত‌্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত‌্যাহার করা যাবে।

No comments:

Post a Comment