গাজীপুরের
শ্রীপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৯) ধর্ষণের অভিযোগে বুধবার সন্ধ্যায়
তার ফুপাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতার সুরুজ মিয়া (৪৫),
স্থানীয় গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। ধর্ষক
সুরুজ ওই ছাত্রীর ফুপা। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান
পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান,
সুরুজের বাড়ি ওই ছাত্রীর বাড়ি থেকে
কোয়ার্টার কিলোমিটার উত্তরে। গত সোমবার সন্ধ্যায় সুরুজের মেয়ে রিয়া তার
সঙ্গে থাকার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। ওইদিন তার
বাবা ছাড়া কেউ বাসায় ছিল না। রাত ১১টার দিকে ওই ছাত্রী ঘুমিয়ে পড়লে সুরুজ
মিয়া তার মেয়ে রিয়াকে বাসা থেকে কৌশলে পাশে সুরুজের মামা শ্বশুরের বাড়িতে
পাঠিয়ে দেয়। পরে খালি বাসায় সুরুজ মিয়া শিশু ছাত্রীকে ঘুম থেকে ডেকে তুলে
জোর করে ধর্ষণ করে।

No comments:
Post a Comment