Thursday, February 2, 2017

স্ত্রীকে ভালোবাসার কথা ঘটা করে জানান দেয়া!

স্ত্রীর সাথে এক ছাদের নিচে বছরের পর বছর বসবাস করেও যেন তাকে ভালোবাসার কথা জানানই দেয়া হয় না। তাইতো নির্দিষ্ট দিনে ঘটা করেই তার কাছে অনুভূতির প্রকাশ! হ্যাঁ, ফাদার্স ডে- মাদার্স ডে’র মতো জাপানে পালিত হয় ‘বিলাবড ওয়াইফ ডে’ও। অর্থাৎ স্ত্রীকে ভালবাসা জানানোর দিন। সেই উপলক্ষে গত ২৪ জানুয়ারি এক পার্কে হাজির হয়েছিলেন বহু যুবক। খোলা গলায় স্ত্রীকে ভালবাসা জানালেন তারা। এক ছাদের তলায় বাস... রোজের দুঃখ সুখের সহযাত্রী। কখনও, কোনও একদিন হাত না ছাড়ার অঙ্গীকার নিয়েই শুরু হয়েছিল এই পথ চলা...।
তবে জীবন যেমন চলে। একদিন যাকে না দেখলে দিন কাটত না, যার গলার স্বর না শুনলে রাতে ঘুম আসত না, তার উপস্থিতি এখন নেহাতই অভ্যাস। রোজের খিটিমিটি আর বাজার ফর্দের হিসেবে ব্যাকসিটে ভালবাসা। এবার সেই না বলতে পারা কথাটাই বলার দিন। বলব বলব করেও যা হয়ে উঠছিল না সেটাই বলে দিলেন এক ব্যাক্তি। একেবারে স্টেজে উঠে সকলের সামনে স্ত্রীকে ভালোবাসা জানালেন। জাপানে প্রতিবারই এই উৎসব হয় জানুয়ারির শেষে। শুরুটা হয়েছিল এক ফুলের দোকান থেকে। তার পর ছড়িয়ে পড়ে পুরো টোকিওতে।

No comments:

Post a Comment