মার্কিন
প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, তেল লুট করতে ইরাকে আসেনি
যুক্তরাষ্ট্র। সোমবার বাগদাদ পৌঁছে এ কথা বলেন তিনি। ম্যাটিস বলেন,
‘আমরা
আমেরিকানরা সাধারণত অর্থের বিনিময়ে গ্যাস ও তেল কিনি এবং আমি নিশ্চিত যে
আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখবো। আমরা তেল দখল করতে ইরাকে আসিনি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সংশয়ে থাকা
ইরাকি অংশীদারদের আশ্বস্ত করতে তিনি সেদেশ সফরে গেছেন।

No comments:
Post a Comment