মধ্যপ্রাচ্যের
জনগণ ব্রিটেনকে আরেকবার তাদের অঞ্চলে প্রবেশের সুযোগ দেবে না বলে মন্তব্য
করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল
মাসুদ জাযায়েরি। তিনি আজ তেহরানে বলেছেন, “ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশ
নিজেদের অন্তরে পশ্চিম এশিয়া অঞ্চলে আসার যে কু-বাসনা পোষণ করছে তা সফল হতে
দেবে না এ অঞ্চলের জনগণ।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন কোনো ঝামেলায়
জড়িয়ে পড়ার আগেই মধ্যপ্রাচ্য ত্যাগ করা ব্রিটেনের জন্য ভালো হবে। ব্রিটিশ
পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত ডিসেম্বর মাসে বলেছিলেন,
পারস্য উপসাগরীয়
অঞ্চলকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে লন্ডন এবং নিজের আরব মিত্রদের নিরাপত্তা
রক্ষার ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তার দেশ। ডিসেম্বর মাসেই ব্রিটিশ
প্রধানমন্ত্রী থেরেসা মে’র বাহরাইন সফরের পর জনসন ওই মন্তব্য করেন। জেনারেল
জাযায়েরি দৃশ্যত ব্রিটিশ সরকারের এসব পদক্ষেপের জবাব দিতে গিয়ে এ সতর্কতা
উচ্চারণ করেন। ইরানের এই সেনা কমান্ডার তার দেশের বিরুদ্ধে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলপ্রয়োগের হুমকির ব্যাপারেও প্রতিক্রিয়া
জানান। তিনি বলেন, এ ধরনের ‘মামুলি ও হাস্যকর’ হুমকিকে তোয়াক্কা করে না
তেহরান। তারপরও যেকোনো বিদেশি হুমকি প্রতিহত করার জন্য নিজের প্রতিরক্ষা
সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে ইরান।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment