তুরস্ক
ও জার্মানির মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। জার্মানিতে তুর্কি প্রেসিডেন্টের
সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব
করেছে তুরস্ক সরকার। পাল্টা পদক্ষেপ হিসেবে এক জার্মান সাংবাদিককে আটক করার
প্রতিবাদে বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তলব করা হয়। এ ঘটনার জেরে
জার্মান সফর বাতিল করেছেন তুরস্কের এক মন্ত্রী। আগামী ১৬ এপ্রিল তুরস্কে
একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট রিসেপ
তায়েপ এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ
তাদের মতামত জানাবে। ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা
করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। বৃহস্পতিবার জার্মান
রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ব্যাপারে আঙ্কারার
লিখিত অভিযোগ তুলে দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কেমাল বোজাই।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগেনাউর টাউন হলে প্রবাসী তুর্কি
কমিউনিটির লোকজনের সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশে তুর্কি বিচারমন্ত্রী
বেকির বোজদাগ বক্তব্য রাখবেন বলেও অনুমতি দিয়েছিল জার্মানি। কিন্তু
গ্যাগেনাউ নগর কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, টাউন হলে তুর্কি কমিউনিটির
লোকজনের স্থান সংকুলান হবে না বলে এ বিষয়ে একটি তুর্কি সংগঠনের সঙ্গে এর
আগে করা একটি চুক্তি প্রত্যাহার করে নিচ্ছেন তারা। তুর্কি সরকার বিরোধী খবর
প্রকাশ করার দায়ে দেশটিতে জন্মগ্রহণকারী জার্মান সাংবাদিক ডেনিজ ইউজেল গত
১৪ ফেব্রুয়ারি থেকে ইস্তাম্বুলের একটি কারাগারে আটক রয়েছেন। তার আটকাদেশের
প্রতিবাদে বুধবার জার্মানির একদল সংসদ সদস্য দেশটিতে তুরস্কের পক্ষে যে
কোনো ধরনের সভা-সমাবেশ করার অনুমতি বাতিল করার জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা
মার্কেলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জার্মান সাংবাদিককে আটক করার
প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত
হুসেইন আভনিকে তলব করে। জার্মান চ্যান্সেলর মার্কেল ওই আটককে ‘তিক্ত ও
হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।
তুর্কি মন্ত্রীর জার্মান সফর বাতিল : রয়টার্স জানিয়েছে, তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ ইতিমধ্যে তার জার্মানি সফর বাতিল করেছেন। এ সফরে তার জার্মান বিচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। সমাবেশের অনুমতি প্রত্যাহার করার প্রতিক্রিয়ায় বিচারমন্ত্রী বোজদাগ বলেন, ‘জার্মান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। জার্মান সরকার যেখানে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও বাকস্বাধীনতার ব্যাপারে আমাদের অনবরত ছবক দেয়, সেই সরকার তুর্কি কমিউনিটি আয়োজিত একটি সমাবেশ সহ্য করতে পারল না।’ তুর্কি মন্ত্রী বোজদাগ এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘কপটতা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। জার্মানিতে তুরস্কের প্রায় ৩০ লাখ লোক বসবাস করে। এদের বেশির ভাগই ৬০ থেকে ৭০ এর দশকে অতিথি শ্রমিক কর্মসূচির আওতায় জার্মানিতে আসে। আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠেয় গণভোটে বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকরাও ভোট দিতে পারবে। গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যেই জার্মানিতে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে প্রেসিডেন্ট এরদোগানের সমর্থকরা।

No comments:
Post a Comment