নাটোরে
যৌতুকের দাবিতে স্ত্রী মিনা রানীকে হত্যার দায়ে স্বামী কাজল কুমার সরকারকে
(২২) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার জেলা
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা
করেন। মামলার অভিযোগে বলা হয়, বিয়ের তিন মাসের মধ্যে ২০১৫ সালের ১২ অক্টোবর
কাজল তার স্ত্রী মিনা রানীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করেন। এ
ঘটনায় পরের দিন মেয়েটির বাবা থানায় মামলা করলে পুলিশ কাজলকে গ্রেফতার করে।

No comments:
Post a Comment