বুধবার
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ
দিচ্ছিলেন, তখন তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। এ সময়
অধিবেশনে উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি
মেলানিয়া ট্রাম্পের পোশাক। প্রায় ৮ লাখ টাকার পোশাক পরে কংগ্রেসে আসেন
তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়, ৯ হাজার ৬০০ ডলারের
স্যুট পরে কংগ্রেসে আসেন এই ফার্স্ট লেডি। বাংলাদেশী টাকায় এর মূল্য ৭ লাখ
৬৫ হাজারেরও বেশি।
এর আগে ২০১৫ সালে ওবামার স্টেট অব ইউনিয়নে সাবেক ফার্স্ট
লেডি মিশেল ওবামা ২৫০০ ডলারের স্যুট পরে এসেছিলেন। বাংলাদেশী টাকায় যার
মূল্য দাঁড়ায় ২ লাখ। ধনকুবের ট্রাম্পের মডেল স্ত্রী মেলানিয়া দামী পোশাক
পরার জন্য খ্যাত। তবে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সম্প্রতি
মেলানিয়ার অনেক পুরনো ফ্যাশন ডিজাইনার তার পোশাক তৈরি করে দিতে অস্বীকৃতি
জানিয়েছেন।

No comments:
Post a Comment