Saturday, March 18, 2017

ইয়েমেনের উপকূলে হামলায় ৪২ সোমালি অভিবাসী নিহত

ইয়েমেনের উপকূলের অদূরে সোমালি শরণার্থীবাহী একটি নৌকায় হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ কথা জানিয়েছে। আইওএম আরো জানায়, বাব-আল-মেন্দেবের কাছে ওই জাহাজে হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
শুক্রবার পৃথক ঘটনায় ইয়েমেনের সেনা ঘাঁটিতে একটি মসজিদে হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, মারিবের পশ্চিমে কোফাল সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌযানটিতে নিহতদের অনেকের কাছে ইউএনএইচসিআর ইস্যুকৃত বৈধ পরিচয়পত্র ছিল। আইওএম জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৮০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নৌযানটি কোত্থেকে রওয়ানা দিয়েছিল এবং কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে তাও জানা যায়নি।

No comments:

Post a Comment