ধর্মঘটের
দ্বিতীয় দিনে রাজধানী অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দূর
গন্তব্যের অফিসগামী যাঁরা নিয়মিত বাসে যাতায়াত করেন, বাস না পেয়ে রীতিমতো
নাকাল হচ্ছেন তাঁরা। এর মধ্যে যানবাহন চলাচলে শ্রমিকদের বাধা দেওয়ার
বিষয়টিও কর্মব্যস্ত মানুষের যাতায়াত জটিল করে তুলেছে। এমনকি কোথাও কোথাও
ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দিয়েছেন শ্রমিকেরা।
অটোরিকশার সংখ্যাও কম। সড়ক
দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ
পাঁচজনের প্রাণহানির মামলায় ঘাতক বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন
কারাদণ্ড দেন আদালত। গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এই রায়ের প্রতিবাদে প্রথমে
আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে সাভারে ট্রাকচাপায় এক
নারীকে হত্যার দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
এরপরই গতকাল থেকে সারা দেশে ধর্মঘট আহ্বান করা হয়।

No comments:
Post a Comment