অবশেষে
হার স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট বা
আইএস৷ ইরাকি সংবাদমাধ্যম সুত্রে খবর, হার স্বীকার করে বুধবার উগ্রপন্থীদের
সমক্ষে বিদায়ী ভাষণ দিয়েছেন আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি৷ এছাড়াও
উগ্রপন্থী সংগঠনটির বিদেশি যোদ্ধাদের দেশে ফিরে যাওয়ার জন্য বা আত্মঘাতী
হওয়ার নির্দেশ দিয়েছেন বাগদাদি৷ বিশ্বজুড়ে ইসলামিক সাম্রাজ্য গড়ার জন্য
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় লড়াই শুরু করে আইএস৷ প্রথমদিকে জয়ের মুখ দেখলেও,
আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক সেনাদলের কাছে ক্রমশ জমি খোয়াতে শুরু করে
আইএস৷ সম্প্রতি, সংগঠনটির অন্তিম গড় মসুলও প্রায় দখল করে নিয়েছে ইরাকি
সেনাবাহিনী৷
এরপরই, আইএস নেতারা পার্শ্ববর্তী সিরিয়ায় পালাতে শুরু করেন৷
তবে সেখানেও আসাদ সরকার ও রুশ সেনার হামলায় প্রবল চাপে রয়েছে আন্তর্জাতিক
সংগঠনটি৷ সন্ত্রাসের মুখ বাগদাদির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে
আমেরিকা৷ বেশ কয়েকবার ড্রোন হানাও হয়েছে বাগদাদির উপর৷ তার মৃত্যুর খবরও
সামনে এসেছে একাধিকবার৷ তবে প্রত্যেকবারই প্রাণ বাঁচাতে সক্ষম হয়
আইএসপ্রধান৷ ইরাকি সেনাবাহিনী সূত্রে খবর, এই মুহূর্তে মসুল শহরে লুকিয়ে
থাকতে পারে বাগদাদি৷ তবে তার দিন যে শেষ হয়ে এসেছে তা স্পষ্ট৷

No comments:
Post a Comment