চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পেছন দিক থেকে আসা বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী ও পাবনার ঈশ্বরদীতে নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও রাজশাহীতে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চুয়াডাঙ্গা: রোববার সকাল ৭টার দিকে আলমডাঙ্গায় উপজেলার ভন্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চালকও আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাওয়া এসআই মিজানুর রহমান যুগান্তর অনলাইনকে জানান, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যানবাহন আলম সাধু যোগে দুই যাত্রী আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এলাকা থেকে আলমডাঙ্গা সদরে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিল্যাক্স পরিবহন আলম সাধুকে (ভটভটি) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আলমসাধু (ভটভটি) চালক ও অন্য যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পথে অন্য যাত্রীও মারা যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, মাথায় বড় ধরনের আঘাতের কারণে ওই যাত্রী মারা গেছেন। চালকের অবস্থাও আশংকাজনক।
টাঙ্গাইল : সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জোনাব আলী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোরে ভাতকুড়া মোড় এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ জোনাব আলী গুরুতর আহত হন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। জোনাব আলী উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পাবনা: ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত রুমা খাতুন (২৮) ইপিজেডের ভিনটেজ ডেনিম নামের কারখানার শ্রমিক। শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহর থেকে ৪ কিমি দূরে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। এসময় আরও তিন শ্রমিক আহত হন। হতাহতরা ঈশ্বরদী ইপিজেডের নারী শ্রমিক। স্থানীয়রা জানান, শ্রমিকরা কাজ শেষে একটি লেগুনায় পাকশী থেকে দাশুড়িয়ায় আসার পথে নওদাপাড়ার কাছে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় লেগুনার ৪জন যাত্রীই আহত হন। ইপিজেডের ভিনটেজ ডেনিম নামের কারখানার শ্রমিক রুমা খাতুন (২৮) ও সেলিনা খাতুনের দেহে একটি রড ঢুকে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যেয়ে রডের অংশ কেটে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসেন। এ সময় রুমা খাতুন মারা যান। অপর আহত সালমা খাতুন (২৮), রুনা খাতুন (৩১) ও সেলিনাকে (২৯) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজশাহী ব্যুরো: নগরীতে রওশন আলী লিটন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। রওশন আলী লিটন ওই গ্রামের ফসিউর রহমান ভাদুর ছেলে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর উপকণ্ঠ কুখন্ডি সোনাপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মৃতের মাথায় মারাত্মক জখম রয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাজশাহী বাইপাস মহাসড়কে দুর্ঘটনায় পড়েন তিনি। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে রাতেই মরদেহ থানায় নেয় পুলিশ। ময়নাতদন্তের জন্য রোববার সকালে তা নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিহতের স্বজনরা।

No comments:
Post a Comment