বিজেপির
নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরপ্রদেশে কসাইখানা
বন্ধের উদ্যোগ নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে সদ্য আসীন বিজেপি
নেতা যোগী আদিত্যনাথ। এজন্য তিনি রাজ্যের পুলিশ কর্মকর্তাদের একটি অ্যাকশন
প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন। কিন্তু কোন ধরনের কসাইখানাগুলো বন্ধ করা
হবে, সে বিষয়ে সরকারি সূত্রে নির্দিষ্ট কিছু জানা যায়নি। যদিও বিজেপির
নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, সমস্ত বেআইনি কসাইখানাগুলো বন্ধ করা হবে।
যন্ত্রনির্ভর কসাইখানা নিষিদ্ধ করা হবে।
মুখ্যমন্ত্রী যোগী রাজ্যে গরু পাচারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। জানিয়েছেন গরু পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, বিজেপির যুক্তি ছিল, গরু পাচারের কারণে দুগ্ধ-ভিত্তিক শিল্পগুলোর বিকাশ ব্যাহত হয়েছে।
বিজেপি আরও অভিযোগ করেছিল, উত্তরপ্রদেশের এর আগের সরকারগুলোর আমলে গবাদি পশুর সংখ্যা কমেছে।
রাজ্যে ভোটের প্রচারে এসে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, তাদের দল ক্ষমতায় এলেই সমস্ত কসাইখানা নিষিদ্ধ করে দেওয়া হবে।

No comments:
Post a Comment