Wednesday, March 1, 2017

ইচ্ছাপূরণ কঠিন হলো আফ্রিদির

পাকিস্তানের মাটিতে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে ছিলেন শহিদ আফ্রিদি। টেস্ট এবং ওয়ানডে থেকে অবসরের পর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। পিএসএলেই এই ঘোষণা দিয়েছেন আফ্রিদি। এবার এই লিগের ফাইনাল ম্যাচ হওয়ার কথা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। অনেকে এই ম্যাচের ভেন্যু নিয়ে সমালোচনা করছেন। তবে ৫ মার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচ নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন আফ্রিদি। জানিয়ে ছিলেন দেশের মাটিতেই হতে পারে তার বিদায়ী ম্যাচ। বলেছিলেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত অনেক বড় ব্যাপার। আমি ম্যাচটির দিকে তাকিয়ে আছি।
শেষ ম্যাচটা দেশের মাটিতেই খেলতে চাই।’ শিরোপা জিতলে কী করবেন তাও জানিয়েছেন আফ্রিদি। বলেন, ‘আমরা যদি ফাইনালে জিততে পারি তাহলে পেশেয়ারে গিয়ে আর্মি পাবলিক স্কুলের শিশুদের সঙ্গে শিরোপা উদযাপন করবো।’ কিন্তু আফ্রিদির এই ইচ্ছে পূরণ হওয়াটা এখন কঠিন হয়ে গেলো। কারণ মঙ্গলবারের এই টান টান উত্তেজনার ম্যাচে মাত্র ২ রানে হেরেছে পেশোয়ার জালমি। তবে আরেকটি সুযোগ পাচ্ছে দলটি। শুক্রবার প্লে-অফে খেলবে পেশোয়ার। তাদের প্রতিপক্ষ হবে আজকের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল। রাতে ইসলামাবাদের মুখোমুখি হবে করাচি কিংস।

No comments:

Post a Comment