
বৃটিশ
পার্লামেন্টের কাছে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭
জনকে। বুধবার হামলার পর লন্ডন, বার্মিংহাম ও বৃটেনের বিভিন্ন অংশে ৬টি বাড়ি
ঘেরাও করে গ্রেপ্তার অভিযান চালানো হয়। বৃটিশ পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর
দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ
কমিণনার মার্ক রাউলি বলেছেন, লন্ডন, বার্মিংহাম ও অন্য স্থানগুলোতে ওই
তল্লাশি চালানো হয়। তার ধারণা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে একজন
হামলাকারী বুধবার ওই হামলা চালিয়েছে। বিভিন্ন মিডিয়ায় হামলায় নিহত ও আহতের
বিভিন্ন রকম সংখ্যা পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, নিহতের সংখ্যা ৫। আহত হয়েছেন
৪০ জন। তার মধ্যে ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সঙ্কটজনক অবস্থায়
রয়েছেন ৭ জন।
No comments:
Post a Comment