
বাংলাদেশ
শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন, চট্টগ্রাম জেলা ও মহানগর এর
নেতৃবৃন্দগত ১ মার্চ ২০১৭ইং বুধবার বিকাল ৪ ঘটিকার সময় শিক্ষা বোর্ড
চেয়ারম্যান মহোদয়ের কার্যালয়ে সাক্ষাত করেন এই সময় উপস্থিত ছিলেন জাতীয়
শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও সদস্য ট্রাষ্ট্রি বোর্ড,
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট, শিক্ষা
মন্ত্রণালয়, অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব
প্রফেসর আবদুল মুবিন, অধ্যাপক আব্দুর নুর আনোয়ারী, চট্টগ্রাম জেলা ও
মহানগরের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সাংবাদিক নুরুল ইসসলাম,
কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি
কমিটির সদস্য সচিব মোহাম্মদ আক্কাছ মিয়া, বাঁশখালী উপজেলা সভাপতি আবদুল
করিম চৌধুরী রাশেদ, পাঁচলাইশ থানার সভাপতি এম সাইফুর রহমান, সাধারণ সম্পাদক
মোঃ ইয়াছিন, বায়েজীদ থানার আহবায়ক মোঃ মাঈনউদ্দিন। সাক্ষাত কালে
চেয়ারম্যান মহোদয়, কর্মচারীদের চাকুরী বিধিমালা গভর্ণিং বডি ও ম্যানেজিং
কমিটিতে ভোটার করণ এবং ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি রাখার ব্যাপারে
কর্মচারী নেতৃবৃন্দের দাবীর কথা ধর্য্য সহকারে শুনেন এবং এ ব্যাপারে
চেয়ারম্যান মহোদয় বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এই
বিধিমালা অবিলম্বে বাস্তবায়ন করার ব্যাপারে একমত পোষন করেন। অবশেষে তিনি
কর্মচারীবৃন্দের প্রতি আশ্বাস প্রদান করেন যে, চাকুরীর বিধিমালা বাস্তবায়নে
সরকারের উচ্চ মহলে সর্বার্থক প্রচেষ্টা চালানোর কথা অঙ্গীকার করেন এবং
কর্মচারী নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন জানান।
No comments:
Post a Comment