Tuesday, March 7, 2017

চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর ধানমণ্ডিতে চিকিৎসকের বাসা থেকে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রঞ্জিতা আক্তার (১৪)। তিনি কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার অনন্তপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে। সোমবার রাতে ধানমণ্ডি ১৪ নম্বর ৬/এ বাড়ির ডি/১ ফ্ল্যাটের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই বাসায় রঞ্জিতা গত ৩ বছর ধরে গৃহকর্মীর কাজ করছিলো। গৃহকর্তার নাম ডা. শারাফাত হোসেন। তিনি পেশায় একজন চিকিৎসক। মঙ্গলবার সকালে ধানমণ্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ৩।
পুলিশ জানায়, নিহত গৃহকর্মী রঞ্জিতার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে কেন আত্মহত্যা করেছে তার কারণ পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

No comments:

Post a Comment