Wednesday, March 1, 2017

ধর্মঘটে সোনামসজিদে পণবাহী ট্রাক আটকা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে অচল অবস্থা বিরাজ করছে। বন্দরে আটকা পড়েছে দুই দেশের কয়েক'শপণ্যভর্তি ট্রাক। এদিকে স্থলবন্দর খোলা থাকলেও ভারত থেকে পণ্য আমদানিও অব্যাহত রয়েছে। কিন্তু ধর্মঘটের কারণে দেশের অভ্যন্তরের এসব আমদানিকৃত পণ্য যেতে পারছে না। সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রের কোষাধ্যক্ষ ইলিয়াস আলী যুগান্তরকে জানান, বুধবার পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকসহ কয়েক'শ ট্রাক আটকা পড়েছে। এছাড়াও সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রে ভিতরে ও কেন্দ্র সংলগ্ন রাস্তার উপরে পণ্যভর্তি  প্রায় ৭শ ট্রাক ও সোনামসজিদ বিজিবি ক্যাম্পের সামনে ৩শ ট্রাক দেশের অভান্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কাস্টমস পরিদর্শক মাহফুজ ও সোনামসজিদ শ্রমিক সমন্নয় কমিটির সভাপতি সাদিকুল মাস্টার জানান, স্থলবন্দর খোলা রয়েছে। ভারত থেকে পণ্য আমদানিও অব্যাহত রয়েছে।
কিন্তু ধর্মঘটের কারণে দেশের অভ্যন্তরের এসব আমদানিকৃত পণ্য যেতে পারছে না। পানামার ম্যানেজার মো. বেলাল হোসেন ও সমন্বয়কারী কর্মকতা টিপু সুলতান জানান, ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকগুলোতে রয়েছে ফল, পেঁয়াজ, ছাই ও পাথরসহ বিভিন্নধরনের পণ্য। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর অর রশিদ জানান, আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে। তবে বাংলাদেশ পরিবহণ ধর্মঘটের ফলে ওসব আমদানিকৃত পণ্য পানামা ইয়ার্ডেও ভিতরে বাংলাদেশের ট্রাক না থাকায় দেশের অভ্যন্তরে পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, পানামা ইয়ার্ডের ভেতরে পণ্য  লোড-আনলোড বন্ধ থাকায় শতাধিক শ্রমিককে বসে থাকতে দেখা গেছে। অপরদিকে সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে বলে পরিদর্শক (তদন্ত) সারোয়ার রহমান জানান।

No comments:

Post a Comment