রমরমিয়ে
চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিশ্বজুড়ে টি টোয়েন্টি লিগের মধ্যে
পিএসএল আলাদা স্থান দখল করে নিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। তবে
পিএসএলের সবথেকে জনপ্রিয় দল কোনটি? নার্গিস ফাকরি দিয়ে দিলেন সেই জবাব।
তিনি পেশোওয়ার জালমির দলের বড় ফ্যান। রকস্টারখ্যাত বলিউড অভিনেত্রী সরাসরি
নিজের ফেসবুকে শুভেচ্ছা জানালেন পেশোওয়ার জালমিকে। নিজের পোস্ট করা ফেসবুক
ভিডিওতে নারগিস ফাকরি বলেন, ‘আমার ফেভারিট দল পেশওয়ার জালমিকে অল দ্য
বেস্ট।
পাশাপাশি আমার বন্ধু জাভেদ আফ্রিদিকেও শুভেচ্ছা জানাচ্ছি। পেশোওয়ার
লেটস রক।’ প্রসঙ্গত, পেশওয়ার জালমির মালিক হলেন নার্গিস ফাকরির বন্ধু জাভেদ
আফ্রিদি। প্রথম প্লে অফে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে রূদ্ধশ্বাস ম্যাচে
হারতে হয় পেশোওয়ার জালমিকে। তবে তৃতীয় কোয়ালিফায়ারে করাচি কিংসকে হারিয়ে
ফাইনালে উঠে পেশোওয়ার। এই দলেই খেলছেন শহিদ আফ্রিদি। আইপিএলে নারগিস
ফাকরিকে গ্যালারিতে দেখা না গেলোও পিএসএলের ম্যাচ পুঙ্খানুপুঙ্খভাবে ফলো
করায় সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়তে হয়েছে নার্গিস ফাকরিকে।

No comments:
Post a Comment