Thursday, March 2, 2017

রেকর্ড গড়ে জয় করাচির

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিস গেইল আর কুমার সাঙ্গাকারাদের সম্ভাবনা জিইয়ে রাখলেন ইমাদ ওয়াসিম আর উসামা মির। বুধবার শারজায় দ্বিতীয় কোয়ালিফায়ারে এ দুজনের দাপটে মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেডকে ৪৪ রানে হারায় করাচি কিংস। দুজনেই নেন ৩টি করে উইকেট। এর মাধ্যমে রেকর্ড গড়ল করাচি কিংস।
টসে জিতে ব্যাট করতে নেমে করাচি কিংস মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায়। মনে হচ্ছিল ইসলামাবাদ সহজেই জিতে যাবে। কিন্তু না ইমাদ আর উসামার তাণ্ডবে তারা মাত্র ৮২ রানে গুটিয়ে যায়। পিসিএলের ইতিহাসে এটাই সর্বনিম্ন রান রক্ষা করার ঘটনা। তাছাড়া ৪৪ রানে জয়টা পিএসএলের ইতিহাসে সর্বাধিক ব্যবধানেও জয়।

No comments:

Post a Comment