
আগামী
৭ই এপ্রিল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের
এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফর
শুরু হবে ৭ই এপ্রিল। পরদিন ৮ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল
ওই যৌথ বিবৃতিতে বলা হয়, আসন্ন এ সফরের মধ্য দিয়ে দুই দেশের উষ্ণ এবং
সহযোগিতাপূর্ণ সম্পর্কের আরো অগ্রগতি হবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে এবং
দুই নেতার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফর
হচ্ছে সাত বছর পর। সর্বশেষ ২০১০ সালে রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন
তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা
থাকলেও তা ঝুলে গিয়েছিল। এরপর ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের
ঢাকা সফরের সময় ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ওই সফরের ইঙ্গিত দেয়া হলেও তা
নির্ধারিত সময়ে হয়নি।
No comments:
Post a Comment